সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‎বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘দ্যা ফার্স্ট নিউজ’ তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

কক্সবাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ Time View

ফরহাদ রহমান

স্টাফ রিপোর্টার কক্সবাজার

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কক্সবাজার জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ আঃ মান্নান এবং পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান।

রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন তারা। এ সময় কেন্দ্রগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তারা বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা কিংবা নকলের সুযোগ দেওয়া হবে না।

প্রশাসনের এমন তৎপরতায় অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, জেলার সব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo