শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি গাজীপুর বিআরটিএ-তে ঘুষের মহোৎসব (পর্ব–১): সহকারী পরিচালক মাহফুজুর ও মোটরযান পরিদর্শকের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা মামুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৯৫৩ Time View

 

সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনকে সাধারণ সম্পাদকের পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রাজশাহী প্রেসক্লাবের হলরুমে আয়োজিত প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও ভাষাসৈনিক পরিবারের সদস্য জনাব সাইদুর রহমান। সভায় রাজশাহীতে সাংবাদিক নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর চলমান অভিযানকে স্বাগত জানিয়ে বলা হয় ,“রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী নজরুল ইসলাম জুলুকে গ্রেফতার যথেষ্ট নয়, তার দোসরদেরও অবিলম্বে গ্রেফতার করে তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, যুগ্ম সম্পাদক আবু কাউসার মাখন ও মো. নুরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, অর্থ সম্পাদক আলামিন, পাঠাগার সম্পাদক সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম, রেজাউল করিম, রাজিব আলী রাতুল, মোঃ রাউফ উদ্দিন রাফি ও মশিউর রহমান প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ রাজশাহী প্রেসক্লাবকে পেশাদার সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষার সংগঠন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্তসহ রাজশাহী প্রেসক্লাব ভাংচুর এর ঘটনার তীব্র নিন্দা জানান।

বার্তা প্রেরক
সাইদুর রহমান
সভাপতি
রাজশাহী প্রেসক্লাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo