শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ২০/১১/২০২৬ ঝিনাইদহের মহেশপুরে চার সন্তানকে রেখে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সালেহা খাতুন নামে এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মেয়ে ও বেলঘাট গ্রামের নাইম হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে মহেশপুর থানায় লিখিত অভিযোগ করেছেন সালেহার বাবা মো. ফজলুর রহমান। অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী ওবায়দুল ইসলামের স্ত্রী সালেহা চার সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন। স্বামী বিদেশে থাকার সুযোগে নাইম হোসেনের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। গত ১৫ নভেম্বর সকালে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে তিনি স্বর্ণের চেইন, বালা, কানের দুল ও নগদ ২০ হাজার টাকা নিয়ে বের হয়ে আর ফেরেননি। পরিবারের ধারণা, তিনি নাইম হোসেনের সঙ্গে চলে গেছেন। ফজলুর রহমান তাঁর মেয়ের সন্ধানদাতাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন (যোগাযোগ: ০১৯১৪-৯৬৩৩৪০, ০১৯৩১-২৭৪৩৮৩)। মহেশপুর থানা-পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club