মোঃ মনিরুজ্জামান সিনিয়র স্টাফ রিপোর্টার ঝিনাইদাহ।
সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সেপ্টেম্বর থেকে ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত যশোর রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের ৭টি ব্যাটালিয়ন অভিযানে ১৬১ জন আসামিসহ ৯৩ কোটি ১১ লক্ষ ২৪ হাজার ২৮৩ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে। এর মধ্যে ৯.৫৩৮৮ কেজি স্বর্ণ, ৫টি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি, ৯৪.২৫ কেজির ১টি কষ্টিপাথরের মূর্তি, ৪,৬৯০ বোতল বিদেশি মদ, ৮.৭৭১ কেজি হেরোইন, ২২০.৬৭৬ কেজি গাঁজা, ৮৫,৬১০ পিস ইয়াবা, ১,৯৪৩ বোতল ফেন্সিডিল, ৭.০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৪,৭৬৯ বোতল নেশা জাতীয় সিরাপ ও ৩,২৯,৫৩৪ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট রয়েছে। দেশের ৪,৪২৭ কিমি সীমান্তের (ভারত ৪,১৫৬ ও মায়ানমার ২৭১ কিমি) মধ্যে কুষ্টিয়া থেকে সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিমি এলাকা যশোর রিজিয়নের আওতাধীন। একই সময়ে মহেশপুর উপজেলা ও জীবননগর সীমান্তে ৫৮ বিজিবি অভিযানে ৪ কোটি ৫১ লক্ষ ৫৮ হাজার ৫৫১ টাকার মালামালসহ ২৪ জন আসামি ও ১৬৭ জন ধূরকে আটক করে। জব্দকৃত মালামালের মধ্যে ২টি অস্ত্র, ৪ রাউন্ড গুলি, ৫৭৫.০৩ গ্রাম স্বর্ণ, ১,২৯৭ বোতল বিদেশি মদ, ৬,৪০৮ নেশা জাতীয় সিরাপ, ৬,৭৪৩ পিস ইয়াবা, ৪৯.৯৪ কেজি গাঁজা ও ৮,৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট রয়েছে। পাশাপাশি মানব পাচার ও অবৈধ পারাপারে জড়িত ১৭ জন দালালকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন ও পাচার রোধে ঝুঁকিপূর্ণ পয়েন্টে ১৩টি উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইট ও মশাল স্থাপন, টহল, গোয়েন্দা নজরদারি, যৌথ টাস্কফোর্স অভিযান ও সচেতনতামূলক সভা চলছে। খুলনা বিভাগের দায়িত্বপূর্ণ জেলায় অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট ও পাচার রোধেও বিজিবি কাজ করছে। মহাপরিচালকের বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক ভিশন বাস্তবায়নে প্রশাসন, বাহিনী, সাংবাদিক ও জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club