বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। এম-ট্যাব কেন্দ্রীয় নেতার বগুড়া আগমন: টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সৌজন্য সাক্ষাৎ কর্মীর পাশে সংগঠন: হাসপাতালে জিসাস বগুড়া জেলা কমিটির নেতৃত্বের উপস্থিতি রাজশাহীর ৪টিতে বিএনপি, ২টিতে জামায়াতের জয় কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরীর জয়। গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান জামালপুরের পাঁচটি সংসদীয় আসনেই বিএনপির বিজয় গাইবান্ধার ৫টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা: ৪টিতে জামায়াত, ১টিতে বিএনপির জয় ভোলা-লালমোহনে নেশা ও জুয়ার ভয়াবহ বিস্তার, যুবসমাজের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পাবনার পাঁচটি আসনের বেসরকারি ফল: জামায়াত ৩, বিএনপি ২

সাতক্ষীরার ৪ টি আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী জামায়াতে প্রার্থীদের বিজয়ী ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ Time View

 

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

গত ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফরোজা আখতার স্বাক্ষরিত, সাতক্ষীরার ৪ টি আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মো. ইজ্জত উল্লাহ। ১৬৯টি কেন্দ্রের সবকটির ফলাফলে (পোস্টাল ভোটসহ) তিনি পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ ভোট।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৫৪৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী শেখ মোঃ রেজাউল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২০৭১ ভোট ও বাংলাদেশ কংগ্ৰেস এর প্রার্থী এড. মোঃ ইয়ারুল ইসলাম ডাব প্রতীকে পেয়েছেন ৭১৫ ভোট।
এই আসনে গণভোট হ্যাঁ পড়েছে ২ লাখ ২৮ হাজার ৪০৪। না ভোট ১ লাখ ২১ হাজার ২৫৬। ৭৫.৬৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বিজয়ী জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। ১৮১টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২৯৩ ভোট।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মোঃ আশরাফুজ্জামান লাঙ্গল প্রতীকে পেয়েছেন
৪২৭৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতী রবিউল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন
১৯৭৬ ভোট ও বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী মোটরগাড়ি (কার) প্রতীকে পেয়েছেন ৩১৭ ভোট।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ধানের শীষকে পেছনে ফেলে মূল লড়াইয়ে উঠে এসেছিলেন স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম। তবে শেষ পর্যন্ত জয় পেয়েছেন জামায়াতের রবিউল বাসার। ১৬৬টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৩৩ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম (ফুটবল প্রতীক) পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৮৯ভোট।
বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৮১৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ ওয়েজ কুরণী হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৪৯৭ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মোঃ আলিপ হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন
৭২২ ভোট ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) প্রার্থী মোঃ রুবেল হোসেন রকেট প্রতীকে পেয়েছেন ৫৮৩ ভোট।
এখানে গণভোট হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ৩২ হাজার ৯২৫, না ভোট ১ লাখ ৪ হাজার ৮৮৩। ৭০.৯৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলাম। ৯৭টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৫ হাজার ৪২৬ ভোট।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী এসে এমন মোস্তফা আল মামুন হাত পাখা প্রতীকে পেয়েছেন
৪৯০২ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী মোঃ আব্দুর রশীদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন
১১৪২ ভোট।
গণভোট হ্যাঁ ভোট ১ লাখ ২৯ হাজার ৭৪১, না ভোট ৬০ হাজার ৭৭৯ ভোট। ৬৭.৭৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo