শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি গাজীপুর বিআরটিএ-তে ঘুষের মহোৎসব (পর্ব–১): সহকারী পরিচালক মাহফুজুর ও মোটরযান পরিদর্শকের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহ্বান জানালেন বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষণা: সভাপতি জাফর, সাধারণ সম্পাদক ইমন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৬১ Time View

কাজী ফারজানা ইসলাম
স্টাফ রিপোর্টার
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সংগঠনের নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন প্রতিরোধে বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণে শিগগিরই ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষণা করা হবে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে “সাংবাদিক নির্যাতন মুক্ত আগামীর বাংলাদেশ” গঠনের লক্ষ্য নিয়ে এ সংগঠনটি মাঠপর্যায়ে কাজ করবে বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারিকালে দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক শাখা কমিটি গঠন করে কার্যক্রম সম্প্রসারণ করা হয়।
সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে একাধিক ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়েছে এবং শিগগিরই বাকি পদগুলো পূর্ণাঙ্গভাবে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
নতুন কমিটিতে সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসক, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্রনেতা, এনজিও প্রতিনিধি, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা ও মানবাধিকার কর্মীরা যুক্ত থাকবেন বলেও সংগঠন সূত্রে জানানো

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo