প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৭:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ১১:০৭ এ.এম
মানবতার আরেক নাম মিরপুর প্রেসক্লাব, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিজস্ব প্রতিবেদক: সাইমন।

মিরপুর প্রেসক্লাবে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ক্লাবের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের অংশগ্রহণে মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব, মানবিকতা এবং সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম, সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এস এম ইসলাম উকিল, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম সাইমন, দপ্তর সম্পাদক এম এ গাফফার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, সহ-সভাপতি মো. মকসুদুল আলম খোকন ও জাকির হোসেন শান্ত, সহ-দপ্তর সম্পাদক সেকান্দার আলী, আইনবিষয়ক সম্পাদক এ ওয়াই এম কামরুল ইসলামসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা। আলোচনায় বক্তারা বলেন, মিরপুর প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি সাংবাদিকদের ভালোবাসা, সহযোগিতা ও মানবিকতার একটি পরিবার। এখানে একজন সংবাদকর্মী অন্য সংবাদকর্মীর বিপদে-আপদে পাশে দাঁড়ান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগান। এই ঐক্য ও ভ্রাতৃত্বই মিরপুর প্রেসক্লাবের মূল শক্তি। বক্তারা আরও বলেন, সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাংবাদিকদের সম্মান, নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার পাশাপাশি ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধন অটুট রেখে আগামী দিনে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club