মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ অদ্য ০৪ নভেম্বর ২০২৬ তারিখে প্রাশাসনিক বিকেন্দ্রীকরণ এর অংশ হিসেবে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই মাসের ময়মনসিংহ জেলার মাসিক স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী, সিভিল সার্জন, ময়মনসিংহ। সভায় ময়মনসিংহ জেলার সকল উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসারবৃন্দ ও জেলা স্বাস্থ্য বিভাগের এবং প্রতিটি উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, হাসপাতালসমূহের চিকিৎসাসেবা কার্যক্রম পর্যালোচনা এবং টিকাদান কার্যক্রম ও রিপোর্টিং সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। উপস্থিত সকল কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীবৃন্দ ময়মনসিংহবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club