বিনামূল্যে দেওয়া হয় ঔষধ
মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার
ভোলার মনপুরা উপকূলের চিকিৎসাবঞ্চিত ও সুবিধাবঞ্চিত ৫ হাজার মানুষকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়। এই সময় চিকিৎসা নিতে আসা রোগিদের স্বাস্থ্যসেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। গত চারদিন ( সোমবার থেকে বৃহস্পিতবার) সকাল ৮ থেকে ৪ টা পর্যন্ত উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার, কোড়ালিয়া বাজার, নতুন বাজার ও রহমানপুর গ্রামে ফিরোজ মুন্সীর বাড়িতে এই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। এই সময় নারী-পুরুষ, বয়স্ক ও শিশুরাসহ বিভিন্ন বয়সের পাঁচ হাজারের ওপরে চিকিৎসাবঞ্চিত উপকূলের বাসিন্দারা। এই সময়ে প্রত্যেককে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। গত চারদিন ধরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেন নেপাল থেকে আসা এমবিবিএস চিকিৎসক ডাঃ নবীন যাদব ও ডাঃ সুষ্মিতা রাগবংশী। এই সময় নারী-পুরুষ সহ বিভিন্ন বয়সী রোগিরা লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নেন। স্থানীয় ও সুবিধাভোগীরা জানান, দুর্গম এলাকার মানুষ সরকারি হাসপাতালে ঠিকমত চিকিৎসা সেবা পান না। সেখানে মনপুরা উপকূলে বিদেশি চিকিৎসকের চিকিৎসা সেবা পেয়েছেন। ফিরোজ মুন্সীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই দুর্গম জনপদের মারুষের চিকিৎসা সেবার আশার আলো জাগিয়েছে। তারা প্রতি বছরে কমপক্ষে দুই থেকে তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প গ্রহণ করার দাবী করেন। চিকিৎসা নিতে আসা সফিজল, হাসান, রাকিব, সামছু, করিমন, রহিমা সহ অনেকে জানান, সরকারি হাসপাতালে অনেক দূরে। বাড়ির পাশে হাট-বাজারে ঔষধের দোকান থেকে চিকৎসা নিতেন। রোগ বেশি হলে নদী পাড় হয়ে চরফ্যাসন হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা নিতে পেরে তারা খুশি। তারা এই রকম উদ্যোগ গ্রহন করায় স্বাগত জানানোর পাশাপাশি প্রতিবছর আরও মেডিকেল ক্যাম্প গ্রহন করার দাবী করেন। এই ব্যাপারে ফ্রি মেডিকেল ক্যাম্পের একমাত্র উদ্যোক্তা ফিরোজ মুন্সি বলেন, প্রতি বছর মেঘনাপাড়ের চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে থাকবেন। এছাড়াও আগামী দিনেও এ ধরনের মেডিকেল ক্যাম্প চালু রাখার পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসাসহ এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club