মোঃ আরমান হোসেন ডলার, স্টাফ রিপোর্টার, বগুড়া:– বগুড়া মহানগরীর ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন বগুড়া সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি এমপির প্রতিনিধি অ্যাডভোকেট সোহেলী মাহমুদ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন বগুড়া মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি এবং ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট সোহেলী মাহমুদ। এ সময় তিনি সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির পক্ষ থেকে পূজামণ্ডপ সংশ্লিষ্টদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সিনিয়র সহসভাপতি মাফু, মজিদ ও জলিল; বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার; বগুড়া জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম স্বপ্ন; মতিন, কাজল; ১৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক আলেয়া জাহান, মেহেরুন, মৌসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের গুরুত্ব তুলে ধরা হয়।
স্থানীয় পর্যায়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদানের এ উদ্যোগকে ধর্মীয় উৎসবে সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club