প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। পিকআপ গাড়িতে অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা, তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে থানা পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলার ৮ নম্বর কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন একটি পিকআপ গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামের মলাই মিয়ার ছেলে মো: শাকিল মিয়া এবং কসবা উপজেলার বড়ঠুটা গ্রামের মো: শিশু মিয়ার ছেলে মো: বাবু। পুলিশ জানায়, উদ্ধার করা ২৪ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটি যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকুক, এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club