মোঃ রহিম শিকদার
উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী
(কলাপাড়া-রাঙ্গাবালী) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে (বিএনপি) মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন জয়লাভ করেছেন।
ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা এই কেন্দ্রীয় নেতা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত ফলাফল অনুযায়ী, এ আসনের মোট ৩ লাখ ১০ হাজার ৬০৮ জন ভোটারের বিপরীতে ১১১টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৭৬৭ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী -এর প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৩৬ ভোট। ফলে এবিএম মোশাররফ হোসেন ৫৩ হাজার ৭২৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করেন।
এছাড়া ১০-দলীয় জোট সমর্থিত -এর প্রার্থী ডা. জহির উদ্দিন আহম্মেদ দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৫৮৫ ভোট এবং -এর প্রার্থী মো. রবিউল হাসান ট্রাক প্রতীকে পেয়েছেন ১৫১ ভোট।
ফলাফল ঘোষণার পরপরই বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেনের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং একে অপরকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন পর এ আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সাধারণ ভোটাররাও সন্তোষ প্রকাশ করেছেন।