
মুজাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬-এ নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে সংসদ সদস্য পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। তিনি ধানের শীষ প্রতীকে দুই উপজেলায় মোট ১,৬৯,৮৪৭ ভোট পেয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,৩৪,১৮৯ ভোট।
ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে।
তার তথ্যমতে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ১৬৭টি কেন্দ্রে ভোট গ্রহণ নিরবিচ্ছিন্নভাবে ও কোনো বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হয়।
আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ ধারাবারিষা ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান, একবার গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান, এবং বর্তমানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।
নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা আব্দুল হাকিম প্রথমে বনপাড়া পৌর ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান, এবং বর্তমানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্বে আছেন।