প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ১:৫৩ পি.এম
নাটোরে বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

। মোঃ রান্টু আলী বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বাগাতিপাড়ায় উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটেেছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা জামনগর ইউনিয়নের গ্রামীণ ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পেপসির বোতলসদৃশ কাচের বোতল ও প্লাস্টিকের বোতলে আগুন ধরিয়ে নিক্ষেপ করে। এ সময় দায়িত্বে থাকা নৈশপ্রহরী বিষয়টি বুঝতে পেরে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে দুটি কাচের বোতল উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান ওসি। তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club