
সোহেল রানা, স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬-এর ভোট গণনার পর নওগাঁর ৬টি আসনের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।
এতে একটিতে জামায়াতের প্রার্থী এবং বাকি পাঁচটি আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বিজয়ী প্রার্থীদের নাম একে একে ঘোষণা করেন। এছাড়া জেলার সব আসনে গণভোটে “হ্যাঁ” ভোট বিজয়ী হয়েছে।
নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর):
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ১,৭৩,৮৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,৫৩,৮১৬ ভোট।
গণভোটে হ্যাঁ ভোট পেয়েছেন ২,২০,৬৮৯ জন এবং না ভোট দিয়েছেন ১,০৬,০১৬ জন।
নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট):
জামায়াতের প্রার্থী এনামুল হক ১,৪১,৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি তিনবারের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খানকে পরাজিত করেছেন, যিনি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৩৪,৫৩৩ ভোট।
গণভোটে হ্যাঁ ভোট পেয়েছেন ১,৭০,৮৩২ জন এবং না ভোট দিয়েছেন ৮৯,৫৫৪ জন।
নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর):
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফজলে হুদা ১,৬৫,৬৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতের প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,৩৪,৫৩৩ ভোট।
গণভোটে হ্যাঁ ভোট পেয়েছেন ১,৯১,৫০১ জন এবং না ভোট দিয়েছেন ৯১,৫৭০ জন।
নওগাঁ-৪ (মান্দা):
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইকরামুল বারি টিপু ১,৩৩,৯২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতের জেলা আমির আব্দুর রাকিব দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭,৫৮৫ ভোট।
গণভোটে হ্যাঁ ভোট পেয়েছেন ১,৪৩,২৭৬ জন এবং না ভোট দিয়েছেন ৬৮,৩৯৩ জন।
নওগাঁ-৫ (সদর):
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ১,২৮,৩৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতের প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম পেয়েছেন ১,০৩,২৩৬ ভোট।
গণভোটে হ্যাঁ ভোট পেয়েছেন ১,৬৪,৫৮৪ জন এবং না ভোট দিয়েছেন ৫৩,১২৬ জন।
নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর):
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম ১,০৮,০৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতের প্রার্থী খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫,৮৮৬ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির মোটরসাইকেল প্রতীকে ১৯,৪৯০ ভোট পেয়েছেন।
গণভোটে হ্যাঁ ভোট পেয়েছেন ১,৪৫,১৭৬ জন এবং না ভোট দিয়েছেন ৫৮,২৯১ জন।
নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, জেলার ৭৮২টি কেন্দ্রে কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
জেলায় মোট ভোটার সংখ্যা ২৩,২৯,৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১,৫৯,৭৬৪ জন, নারী ভোটার ১১,৬৯,৮০৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২১ জন। জেলায় মোট ৭৫.২৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
নওগাঁর ৬টি আসনে বিএনপি, জামায়াত এবং স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।