আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রোববার (২২ নভেম্বর, ২০২৬) নগরবাথান বাজারে অনুষ্ঠিত এই নির্বাচনে দুপুর ১টা ৬ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমিতির মোট ২৪১ জন ভোটারের মধ্যে ৯৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের নির্বাচনে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্রভাবে প্রার্থীরা অংশগ্রহণ করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপি সমর্থিত প্যানেল থেকে মোট ১৫ জন এবং জামায়াত সমর্থিত প্যানেল থেকে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে ১ জন, সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে ১ জন, সহ-সভাপতি পদে ২ জন এবং নির্বাহী সদস্য পদে ১ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। নির্বাচনী ফলাফল ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদপ্রার্থী ওহিদুজ্জামান বুলু বিজয়ী হয়েছেন। এছাড়া, প্রতিপক্ষ বা জামায়াত সমর্থিত প্যানেল থেকে সংশ্লিষ্ট পদগুলোতে প্রার্থী না থাকায় নির্বাচনের আগেই বিএনপি প্যানেলের চারজন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই ভোটগ্রহণকে কেন্দ্র করে নগরবাথান বাজার এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club