শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সম্মাননা স্মারক পেলেন ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল ইসলাম মেয়র ডা. শাহাদাতের উদ্যোগে নন্দনকাননে পদ্মফুলের গোলচত্বর প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

চুয়াডাঙ্গাবাসীর জন্য সুখবর: একনেকে অনুমোদন পেল রেলবাজার ওভারপাস প্রকল্প

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৯৪ Time View

দৈনিক মাতৃজগত ডেস্ক রিপোর্ট:-

চুয়াডাঙ্গাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বড় সুখবর এসেছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের ৮১তম কিলোমিটারে রেলবাজার এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প (১ম সংশোধিত) অনুমোদন দেওয়া হয়েছে।
আজ রোববার (২৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় মোট ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে চুয়াডাঙ্গার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওভারপাস প্রকল্পটি বিশেষ গুরুত্ব পেয়েছে।দীর্ঘদিন ধরে রেলক্রসিংয়ের কারণে যানজট ও জনদুর্ভোগে ভুগছিলেন এই অঞ্চলের মানুষ। ওভারপাস নির্মাণ কাজ বাস্তবায়িত হলে যান চলাচল আরও সহজ হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।জানা গেছে, খুব শিগগিরই প্রকল্পটির কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল হবে।স্থানীয়দের মতে, এই ওভারপাস বাস্তবায়িত হলে শুধু যানজট কমবে না, বরং ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo