নিজস্ব প্রতিবেদক: গাজীপুর পিবিআইয়ের সাব-ইন্সপেক্টর (এসআই) মো: আলতাফ হোসেনের বিরুদ্ধে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর আনিত ঘুষ দাবি ও পক্ষপাতদুষ্ট তদন্তের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানা গেছে. একটি কুচক্রী মহলের ইন্ধনে ও নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই মানহানিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে ওই কর্মকর্তা ও তদন্তকারী সংস্থাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। অনুসন্ধানে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত একটি মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই এসআই মো: আলতাফ হোসেন অত্যন্ত পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। মামলার প্রকৃত সত্য উদঘাটনে তিনি আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেছেন। অথচ বাদীপক্ষ নিজেদের অপরাধ ঢাকতে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগ তুলে আইজিপির দপ্তরে আবেদন করেছে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, তদন্ত কর্মকর্তা এসআই আলতাফ হোসেন কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনিয়মের সাথে জড়িত নন। বরং তিনি সব পক্ষের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করে সম্পূর্ণ আইনগত ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি করেছেন। মামলার মূল সত্যতা আড়াল করে এবং তদন্তকে প্রভাবিত করার অসদুদ্দেশ্যেই একটি পক্ষ এই মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে। সচেতন মহল মনে করছেন, পুলিশ বাহিনীর একজন দক্ষ ও সৎ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ কেবল তার ব্যক্তিগত ও পেশাগত সম্মানহানি নয়, বরং দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিতর্কিত করার একটি গভীর ষড়যন্ত্র। এই ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার করে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া ছাড়া আর কিছু নয়। এ বিষয়ে এসআই আলতাফ বলেন : আমি মামলাটি গভীরভাবে তদন্ত করে এবং বাদী বিবাদী ও সাক্ষীর জবানবন্দিতে ও মেডিকেল রিপোর্ট পর্যবেক্ষণ করে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষে সম্পূর্ণ আইনগত ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন জমা দিয়েছি।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club