বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। এম-ট্যাব কেন্দ্রীয় নেতার বগুড়া আগমন: টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সৌজন্য সাক্ষাৎ কর্মীর পাশে সংগঠন: হাসপাতালে জিসাস বগুড়া জেলা কমিটির নেতৃত্বের উপস্থিতি রাজশাহীর ৪টিতে বিএনপি, ২টিতে জামায়াতের জয় কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরীর জয়। গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান জামালপুরের পাঁচটি সংসদীয় আসনেই বিএনপির বিজয় গাইবান্ধার ৫টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা: ৪টিতে জামায়াত, ১টিতে বিএনপির জয় ভোলা-লালমোহনে নেশা ও জুয়ার ভয়াবহ বিস্তার, যুবসমাজের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পাবনার পাঁচটি আসনের বেসরকারি ফল: জামায়াত ৩, বিএনপি ২

গাজীপুরে ৫টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা: ৪টিতে বিএনপি, ১টিতে জামায়াত বিজয়ী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ Time View

 

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার:
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬-এর ভোটগ্রহণ শেষে গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

 

ফল ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থীদের সমর্থকরা আনন্দ-উৎসব, মিছিল ও মিষ্টি বিতরণে অংশগ্রহণ করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে প্রতিটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক ছিল।

গাজীপুরে নির্বাচিত প্রার্থীরা

  • গাজীপুর-১: ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মজিবুর রহমান
  • গাজীপুর-২: ধানের শীষ প্রতীকের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি
  • গাজীপুর-৩: ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. এস এম রফিকুল ইসলাম
  • গাজীপুর-৪: দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সালাহউদ্দীন আইয়ুবী
  • গাজীপুর-৫: ধানের শীষ প্রতীকের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন

ফলাফলে দেখা গেছে, গাজীপুরের ৫টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি ও ১টিতে জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছেন।

ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় বিজয় মিছিল, মিষ্টি বিতরণ এবং সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ করা গেছে। তবে প্রশাসন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সতর্ক অবস্থান রেখেছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচনের ফলাফল গাজীপুরের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। সাধারণ ভোটাররা আশা প্রকাশ করেছেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo