শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা মিরপুর প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডবাসী সাহসী কলমযোদ্ধা মোঃ শিহাব উদ্দিনকে কাউন্সিলর হিসেবে দেখতে চান ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের জাতীয় জোট ‘এ্যাবজা’ পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহ্বায়ক, ওমর সদস্য সচিব পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ও মাতৃজগত পরিবারের উদ্যোগে এক হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ

গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ Time View

 

মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোর্টার:

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাভিত্তিক গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম জিয়াকে ১ লাখ ২হাজার ৭২৬ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, অধ্যাপক মাজেদুর রহমান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম জিয়া পেয়েছেন ৩৭ হাজার ৯৯৭ ভোট। ফলে ১ লাখ ২ হাজার ৭২৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন মাজেদুর রহমান।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ১৯ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৩ জন, নারী ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৫ জন এবং হিজড়া ভোটার ৩ জন। মোট ১২৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং সবগুলো কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে।
ভোটার উপস্থিতি ছিল ৫৯.৪২ শতাংশ, যা স্থানীয়ভাবে উল্লেখযোগ্য অংশগ্রহণ হিসেবে বিবেচিত হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিজয়ের পর সমর্থকদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থানে শুভেচ্ছা বিনিময়ের খবর পাওয়া গেছে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo