প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৪:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৮:৪৯ পি.এম
গলাচিপার গোলখালীতে ২০০ গ্রাম গাঁজাসহ বাহাদুর গ্রেফতার
খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপায় থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ বাহাদুর খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রোববার (২২ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের সময় উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বড় গাবুয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাহাদুর এর বসত ঘরের পেছনের বারান্দায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ বাহাদুর খান ওই এলাকার মোঃ সেকান্দার খানের ছেলে। এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আইনী প্রকৃয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club