স্টাফ রিপোর্টার, রাসেল মাহমুদ:
রাজধানীর মিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টায় মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম রুস্তম আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আওলাদ হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলটি মিরপুর থানা এলাকা থেকে শুরু হয়ে মিরপুর-১, টেকনিক্যাল, সনি সিনেমা হল এলাকা এবং মিরপুর-১০-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মেডিনোভা হাসপাতালের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইকবাল হোসেন।
তিনি বলেন, “গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় সহনশীলতা, শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপপ্রচার, গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম রুস্তম আলী ও সদস্য সচিব মো. আওলাদ হোসেন।
এস এম রুস্তম আলী বলেন, “দেশবিরোধী ও জনস্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল সবসময় সোচ্চার থাকবে। জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
মো. আওলাদ হোসেন বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে তা অবশ্যই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রকাশ করতে হবে। উসকানিমূলক কর্মকাণ্ড ও অপপ্রচার সমাজে বিভাজন সৃষ্টি করে, যা কারও জন্যই কল্যাণকর নয়।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রিপন শিকদার, মো. জুয়েল শিকদার, মো. জাহিদ হাসান, মো. বাবুল,
যুগ্ম আহ্বায়ক সুজন,পিপলু,
মো. রিতুল আহমেদ আলমগীর, মো. শুক্কর আলী, মো. মোশারফ নাছুসহ মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের ৭, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব এবং বিপুলসংখ্যক নেতাকর্মী।
সভায় বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি, পারস্পরিক সহনশীলতা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club