প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া। প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ কেজি গাঁজাসহ মোঃ রুবেল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও আটক করা হয়। ১০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮ নম্বর কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা মোঃ রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত রুবেল কসবা উপজেলার কালিকাপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা ও আটক প্রাইভেটকার বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কসবা থানা পুলিশের এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club