রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা মিরপুর প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডবাসী সাহসী কলমযোদ্ধা মোঃ শিহাব উদ্দিনকে কাউন্সিলর হিসেবে দেখতে চান ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের জাতীয় জোট ‘এ্যাবজা’ পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহ্বায়ক, ওমর সদস্য সচিব পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ও মাতৃজগত পরিবারের উদ্যোগে এক হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ

এম-ট্যাব কেন্দ্রীয় নেতার বগুড়া আগমন: টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ Time View

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:
মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান বগুড়া সফরকালে জেলা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পক্ষ থেকে তাকে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরামপুর থেকে ঢাকায় যাওয়ার পথে বগুড়ায় যাত্রাবিরতির সময় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনাজপুর-৬ আসনের নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ জাহিদ–এর বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংগঠনের নেতাকর্মীদের মাঝে তিনি বিশেষভাবে সমাদৃত।

এ সময় কেন্দ্রীয় নেতার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ নাজমুল হুদা।

জেলার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপন বিশ্বাস তন্ময়, সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার, দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ আল মাহমুদ রাজু, সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম রেজা, সদস্য মোঃ রবিউল ইসলাম, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ আব্দুর রশিদ, মোঃ আবুল কাশেম, মোঃ আমিনুল হক, মোঃ শরিফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, এটিএম আমিনুল হক ও মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ডি-ফ্যাব বগুড়া জেলা কমিটির আহ্বায়ক মোঃ আনিছুর রহমান, সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম, সদস্য মোঃ শামিম হোসেন ও মোঃ ফিরোজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং সংগঠনের ঐক্য, সহযোগিতা ও পেশাগত উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব ও জেলা পর্যায়ের কর্মীদের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।

তারা আরও জানান, সংগঠনের ঐক্য, সংগ্রাম ও পারস্পরিক ভালোবাসার বন্ধনই আগামী দিনের পথচলার প্রধান শক্তি হয়ে থাকবে। ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo