প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মান্নান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল নিয়মিত চেকপোস্ট ডিউটির অংশ হিসেবে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন আব্দুল মান্নানকে আটক করে তার কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মান্নান (পিতা—মৃত আকরম আলী) ঈদগা বাজার এলাকার বাসিন্দা। তার থানা হবিগঞ্জ এবং জেলা সিলেট বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আব্দুল মান্নানের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club