শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব–ভোলা জেলা কমিটির অনুমোদন: সভাপতি কবি রিপন শান, সাধারণ সম্পাদক মীর মোশারেফ অমি আজ বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি, গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের সম্মানে ভোলায় প্রীতি আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)–এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক জনাব খান সেলিম রহমান–এর শ্বশুর মোঃ ইসমাইল মিয়া গুরুতর অসুস্থ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অনুমোদন সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থী শাহজাহান শিবলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা সম্পন্ন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতি সেহলী পারভীন এর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থী শাহজাহান শিবলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ Time View

সানাউল্লাহর প্রতিবেদনে বিস্তারিত

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ আসনের প্রার্থী মাওলানা মুহাঃ শাহজাহান শিবলীর নেতৃত্বে বুধবার (২৬ নভেম্বর) বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত উচ্ছ্বসিত পরিবেশে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

তালতলা বাজার থেকে মহজমপুর বাজার পর্যন্ত শোভাযাত্রায় দলীয় নেতাকর্মীরা রিক্সা মার্কা প্রতীকের পক্ষে এলাকাবাসীর দোরগোড়ায় গিয়ে ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং দলের বার্তা পৌঁছে দেন। পুরো এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

পথসভায় মাওলানা শাহজাহান শিবলী বলেন,
“সোনারগাঁকে উন্নয়নমুখী, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক এলাকায় গড়ে তুলতে আলেম সমাজের সৎ নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট ও দৃঢ়। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।”

শাহজাহান শিবলী সমাজসেবামূলক কর্মকাণ্ড, ন্যায়পরায়ণতা ও মানুষের প্রতি আন্তরিক আচরণের জন্য এলাকায় সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর সহজ-সাবলীল নেতৃত্ব, কর্মীদের প্রতি সদাচরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার তাকে এলাকাবাসীর কাছে একজন নির্ভরযোগ্য নেতৃত্বে পরিণত করেছে।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন—
মাওলানা ফজলুল হক রহমানি, সাংগঠনিক সচিব, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা
মাওলানা আবিদ হোসাইন, সভাপতি, জামপুর ইউনিয়ন খেলাফত মজলিস
মাওলানা সাইদুর রহমান সাইফি
মাওলানা নুরুল হুদা ফয়জী
মাওলানা আবুল হাসনাত
মাওলানা হযরত আলী
সহ আরও নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে শান্তি, ন্যায় ও মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনসম্পৃক্ততা দিন দিন বাড়ছে এবং জনগণ খেলাফত মজলিসের প্রার্থীর প্রতি আস্থা প্রকাশ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo