বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ও মাতৃজগত পরিবারের উদ্যোগে এক হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। এম-ট্যাব কেন্দ্রীয় নেতার বগুড়া আগমন: টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সৌজন্য সাক্ষাৎ কর্মীর পাশে সংগঠন: হাসপাতালে জিসাস বগুড়া জেলা কমিটির নেতৃত্বের উপস্থিতি রাজশাহীর ৪টিতে বিএনপি, ২টিতে জামায়াতের জয় কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরীর জয়। গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান জামালপুরের পাঁচটি সংসদীয় আসনেই বিএনপির বিজয় গাইবান্ধার ৫টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা: ৪টিতে জামায়াত, ১টিতে বিএনপির জয় ভোলা-লালমোহনে নেশা ও জুয়ার ভয়াবহ বিস্তার, যুবসমাজের ভবিষ্যৎ ঝুঁকির মুখে

সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৬ Time View

ফয়ছল কাদির, সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান :: সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে,র‍্যালী পরবর্তী আলোচনা সভা আরম্ভরপূর্ণ পরিবেশে সিলেটে পালিত হয়েছে।

শনিবার (২০ডিসেম্বর) বিকেল ৫টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলে।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটি ও জেলা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার প্রধান উপদেষ্টা কর্ণেল (অব:) এম আতাউর রহমান পীর এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন– সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি একে এম

আজিজুল হক ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন-সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যথাক্রমে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাব’র সাধারণ মোহাম্মদ নাসির উদ্দিন, ডা: অচীন পুরী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক কামাল খান, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট ফোরাম’র সভাপতি নাজমুল কবির পাভেল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ’র সভাপতি আব্দুর রহমান রিপন, সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা কাপ্তান উদ্দিন ও আলেয়া ফেরদৌসী সুইটি, সংগঠনের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সংগঠনের সিলেট জেলার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সাইদুর রহমান দুলাল, গোলাপগঞ্জ উপজেলা কমিটির উপদেষ্টা তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের গোলাপগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দেওয়ান মুনাকিত চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সদস্য মোঃ ফয়ছল কাদির, মৌলভীবাজার জেলা কমিটির ক্রীড়া সম্পাদক অমিত মল্লিক, সংগঠনের সিলেট জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ সার্জন।

প্রতিষ্ঠাবার্ষিকীর উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন এর সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাকালিন সিনিয়র সহ-সভাপতি কবি সুনির্মল সেন, সংগঠনের গোলাপগঞ্জ উপজেলা কমিটির সহ-দপ্তর সম্পাদক মনসুর উদ্দিন শাপলু প্রমুখ সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোর আন থেকে তেলোয়াত করেন- মাওলানা আব্দুল হাসিব।

 

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের ও সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo