বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। নির্যাতিত সাংবাদিকদের আস্থার ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মহেশখালীতে ৭ মাসে কোরআনে হাফেজ হলেন তিন শিক্ষার্থী পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ শাখার সহ-সভাপতি নির্বাচিত খান সেলিম রহমান। বগুড়া শেরপুরে প্রথম আলোর উপজেলা প্রতিনিধিসহ তিন সাংবাদিককে হত্যাচেষ্টা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন। কদমতলীতে জাতীয় নাগরিক পার্টির সদস্য মো. ওয়াসিম নিখোঁজ, পরিবারের উদ্বেগ শোক ও সংযমের আবহে ইংরেজি নববর্ষ ২০২৬: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর শুভেচ্ছা বার্তা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক বাংলাদেশ রিপোর্টার সোসাইটির প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল আজিজ মাহফুজের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান।

সারাদেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। 

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৪৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গত ৫ আগস্ট সৈরাচার সরকার পতনের পর সারাদেশে রাজনৈতিক মামলাসহ মিথ্যা মামলায় সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেন মাঠ পর্যায়ের কর্মরত সাংবাদিকরা।

 

সোমবার(১৩ জানুয়ারি) রাজশাহী নগরীর জিরো পয়েন্ট এলাকায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ ও রাজশাহী মডেল প্রেসক্লাবের আয়োজনে রাজশাহীর স্থানীয় সাংবাদিক সংগঠনসহ রাজশাহীর বিভিন্ন জেলা ও উপ-জেলার সাংবাদিক সংগঠনের ব্যানারে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, আমাদের সারা দেশের সহকর্মীদের নাই এইভাবে ঢালাও মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। সাংবাদিকদের ভূমিকা না থাকলে চব্বিশের পরিবর্তন সম্ভব ছিলো না। পরিবর্তনের পর দেশের কিছু সুবিধাবাদী কুচক্রী মহল বিতর্কিত কর্মকাণ্ড ঘটানোর সুযোগ নেয়। চব্বিশের পরিবর্তনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক নেতারা বলেছিলেন দেশের কোথাও নির্দোষ ও সাধারণ মানুষের নামে হয়রানি মূলক মামলা করা হবে না। কিন্তু আজ সেটাই হচ্ছে।

 

মানববন্ধনে উপস্থিত সাংবাদিরা আরও বলেন, সাংবাদিকদের এইভাবে হয়রানি করে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে কিছু কুচক্রী হল। সাংবাদিকের কন্ঠরোধ করা গেলেই তাদের নিজ স্বার্থ হাসিল করা যাবে।

এ-সময় উপস্থিত সকলেই প্রধান ও আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি করেন।

 

উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন,জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য সচিব মো: ফয়সাল আজম অপু, জেলা কমিটির সভাপতি মো:আসাদুজ্জামান আসাদ,সাধারণ সম্পাদক মো: আখতার হোসেন, বিভাগীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মো: সুরুজ আলী, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মো: ফয়সাল হোসেন,সাধারণ সম্পাদক আরিফুল হক রনি,রাজশাহী গ্রীন সিটি প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা সুইট, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার মীর তোফায়েল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকা মাল্টিমিডিয়া রিপোর্টার মো: জাহিদ হাসান সাব্বির, রাজশাহী গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: সারোয়ার হোসেন সবুজ,দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজশাহী ব্যুরো আনিসুজ্জামান ( আনিস ),মোহনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিন সাগর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)রাজশাহী জেলার সভাপতি আব্দুর রহমান (টিটু),রবিউল ইসলাম,বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু,মাসুদ রানা,মডেল প্রেসক্লাবের সদস্য আলামিন হক,হিরু, তানোর উপজেলা সভাপতি টুটুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo