শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের উদ্যোগে অসহায় মানুষের পাশে জাতীয় দৈনিক মাতৃজগত কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর: খান সেলিম রহমান সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সততা ও আদর্শের প্রতীক ‘বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব’: নেতৃত্বে কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার পেশাদারিত্বের গাম্ভীর্যের বাইরে অন্য এক রূপে আর্জেন্টিনা-সমর্থক প্রিয় সম্পাদক মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে দর্শনা থানা বিএনপি নেতা সারোয়ার হোসেনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে ঝিনাইদহে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৯ Time View

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে ঝিনাইদহ শহরের, লা এলিয়েন্তা রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আরা’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি ও ঝিনাইদহ প্রতিদিনের সাংবাদিক মিল্টন হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার মফস্বল সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য এস কে ইয়াসিন।

ঝিনাইদহ সহ ঝিনাইদহের বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।

ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও দোয়া মাহফিলে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আরা’র সুস্থতা কামনা করে সভাপতি মিল্টন হোসেন তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বক্তারা গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত অনুষ্ঠানে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আরা’র সুস্থতা কামনা করে, বিশেষ অতিথি এস কে ইয়াসিন বলেন, বর্তমানের কঠিন সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে, নানা ঝুঁকি সামাজিক প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার মাঝেও প্রকৃত সাংবাদিকরা কখনোই পিছপা হন না। তারা সত্যের পথে অবিচল থেকে জনগণের অধিকার রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন। এই অকুতোভয় মানসিকতাই গণমাধ্যমকে সাধারণ মানুষের আস্থার শেষ ঠিকানায় পরিণত করেছে।
একটি সুস্থ, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের কোনো বিকল্প নেই। সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা, মানুষের অধিকার রক্ষা করা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা এই মহান দায়িত্ব সাংবাদিকদ জাতির বিবেক, একটি দেশ বা সমাজ কতটা আধুনিক ও গণতান্ত্রিক হবে, তা অনেকাংশেই নির্ভর করে সেই দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার ওপর। সমাজের অসঙ্গতি, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের সাহসী লেখনীই একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে প্রধান ভূমিকা রাখেন।

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আরা’র সুস্থতা কামনা করে। এস কে ইয়াসিন বলেন, দোয়া করি, মহান আল্লাহ্ তা’য়ালা যেন শারমিন আরা আপা’কে, দ্রুত সময়ের মধ্যে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমিন।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক উন্নয়নে এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এর সুসাস্থ ও দীর্ঘায়ু কামনা করেছেন সকলেই।

ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি অনুষ্ঠানটি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধন জোরদারের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মেহেদী হাসান রিপন, হরিণাকুণ্ডুর সাংবাদিক জাবেদ হোসেন, শৈলকুপার সাংবাদিক আব্দুস সামাদ, কালীগঞ্জের সাংবাদিক শাকিল রেজা সহ ঝিনাইদহ জেলা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত গণমাধ্যমকর্মীরা।

এ সময় সাংবাদিকরা নিজেদের পেশাগত অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে সাংবাদিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও দেশের গণমাধ্যম অঙ্গনের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের সম্মানে প্রীতি ভোজের আয়োজন করা হয়। ভোজ ও সৌহার্দ্যপূর্ণ আড্ডার মধ্য দিয়ে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo