রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি মাওলানা আবু তালিব ঝিনাইদহ-৪ আসনকে আধুনিক মডেল এলাকায় রূপান্তরের প্রত্যয় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মাহিদুল হাসান সরকারের ঈদুল আযহার শুভেচ্ছা বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিকদের বস্তনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন খান সেলিম রহমান ও এস কে ইয়াছিন মিরপুরে রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল গোলচত্বর “দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা থামবে না” বিক্ষোভকারীদের দাবি রাজবাড়ীর শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন উত্তম ঘোষ। বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের স্থায়ী কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পল্লবীতে শিশুহত্যা: অভিযুক্তের কঠোর শাস্তির দাবি

বাংলাদেশ রিপোর্টার সোসাইটির প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল আজিজ মাহফুজের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৫ Time View

 

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ রিপোর্টার সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রবীণ সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক ও স্বর্ণপদকপ্রাপ্ত মরহুম আব্দুল আজিজ মাহফুজের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্মরণসভাটি অনুষ্ঠিত হয় ২৮ ডিসেম্বর ২০২৫ ইং, বিকেল ৩টায়, জাতীয় প্রেসক্লাব-এর জহুর হোসেন চৌধুরী হলরুমে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুমের সহধর্মিণী মিসেস রাশিদা আজিজ, যিনি বর্তমানে বাংলাদেশ রিপোর্টার সোসাইটি-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ এম আব্দুর রহমান, মাননীয় বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট (অবসরপ্রাপ্ত)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খান, ডিন, ইউনিভার্সিটি অব কুমিল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়াহিদুজ্জামান টিটু, এডিশনাল পিপি, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা; মেজর মোসা ও নাজমা খাতুন; শফিকুল ইসলাম সাদ্দাম, প্রকাশক ও সম্পাদক, দৈনিক দিন প্রতিদিন এবং সহসভাপতি, সম্মিলিত সাংবাদিক পরিষদ; জুলফিকার আলী, প্রকাশক ও সম্পাদক, দৈনিক দিনের আলো; আ.ফ.ম. বোরহান, প্রতিষ্ঠাতা মহাসচিব, বাংলাদেশ রিপোর্টার সোসাইটি।
অনুষ্ঠানে ইসলামী আলোচনা করেন মাওলানা সাদিক হোসেন, খতিব ও প্রিন্সিপাল, আল কুবা মাদ্রাসা। উপস্থিত ছিলেন আফিফা নওসিন চৌধুরী, বার্তা সম্পাদক, দৈনিক দিন প্রতিদিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ মোঃ ফরিদ আহমেদ চিশতি, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ রিপোর্টার সোসাইটি ও আহ্বায়ক, অনুষ্ঠান আয়োজন কমিটি। আয়োজক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন কে এম মোহাম্মদ হোসেন রিজভী। এছাড়া অর্থ সচিব মোঃ মোফাজ্জল হোসেন রাজু, যুগ্ম অর্থ সচিব শিহাব উদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক সালমা সুলতানা, আমিনুল ইসলাম ও শহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে স্মরণসভা ও দোয়া মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo