শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি গাজীপুর বিআরটিএ-তে ঘুষের মহোৎসব (পর্ব–১): সহকারী পরিচালক মাহফুজুর ও মোটরযান পরিদর্শকের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান

গাইবান্ধা-৫ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল ওয়ারেসের বিজয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ Time View

 

 

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে উল্লেখযোগ্য ব্যবধানে পরাজিত করেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, আব্দুল ওয়ারেস পেয়েছেন ৮৭ হাজার ৬১৭ ভোট।
অপরদিকে ফারুক আলম সরকার পেয়েছেন ৭৩ হাজার ২৮৯ ভোট। ফলে ১৪ হাজার ৩২৮ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন আব্দুল ওয়ারেস।

এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮১ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ৭৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৯৫৪ জন। দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় আব্দুল ওয়ারেসের সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। অনেকে দুই রাকাত নফল নামাজ আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজয়ের প্রতিক্রিয়ায় আব্দুল ওয়ারেস বলেন, “এই জয় সাঘাটা–ফুলছড়ির সাধারণ মানুষের জয়। আমি দল-মত নির্বিশেষে সকলের প্রতিনিধি হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo