শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের টেলিগ্রাম ভিত্তিক পর্নোগ্রাফি কনটেন্ট বাণিজ্যের সাথে সম্পৃক্ত সাইবার অপরাধ চক্রের ০৫ সদস্যকে ভোলা জেলা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল সেন্টমার্টিন পৃথক অভিযানে গাঁজা, বিদেশি মদ জব্দ; আটক ১ কক্সবাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি চুয়াডাঙ্গাবাসীর জন্য সুখবর: একনেকে অনুমোদন পেল রেলবাজার ওভারপাস প্রকল্প ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার, নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষণা: সভাপতি জাফর, সাধারণ সম্পাদক ইমন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম গুরুতর অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয় – এমপি শাওন।

দৈনিক মাতৃজগত লালমোহন প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১১১৬ Time View

১৮ মার্চ ২০২৩, ০৫:৩৩ পিএম | আপডেট: ১৮ মার্চ ২০২৩, ০৭:৫৩ পিএম আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ হয় বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার সকালে ভোলার লালমোহনের সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে অনুষ্ঠিত ‘যুব উৎসবে’ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সাসটেইনেবল কোষ্টাল অ্যান্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট কম্পোনেন্ট-৩ এর আয়োজনে ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এ যুব উৎসব উদযাপন করা হয়। এমপি নূরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন আওয়ামীলীগ সরকার আবার ক্ষমতায় আসলে বাংলাদেশ হবে স্মার্ট রাষ্ট্র। তাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বর্তমান সরকারকে আবারো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখতে হবে। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে যুব উৎসবে উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস,লর্ডহাডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo